বীরভূমে মাওবাদীদের নামে পোস্টার - The News Lion

বীরভূমে মাওবাদীদের নামে পোস্টার




দি নিউজ লায়ন ;  পশ্চিম মেদিনীপুরের পর এবার বীরভূম। ফের মাওবাদীদের নাম করে পোস্টার। বীরভূমের লোকপুর থানার ঝাড়খন্ড লাগোয়া খড়িকাবাদ গ্রামে। রবিবার রাতে মাওবাদীদের নাম করে পোস্টার লাগানো হয়। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে লোকপুর থানার পুলিশ। বীরভূম জেলা পুলিশ সূত্রে খবর, সোমাবার সকালে খবর আসে গ্রামে মাওবাদী পোস্টার পড়েছে। 


দ্রুত এলাকায় গিয়ে পোস্টার গুলি স‍রিয়ে ফেলা হয়। লাল কালিতে সাদা কাগজের ওপর লেখা হয়েছে মাওবাদ একহও, সিআরপিএফের দাদাগিরি চলবে না। বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন, তদন্তে জানা গেছে মাওবাদী নয় স্থানীয় দুষ্কৃতীরা এই পোস্টার লাগায়। 


কারা পোস্টার লাগালো তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হবে পাশাপাশি যে এলাকায় এই পোস্টারগুলি লাগানো হয়েছে সেটি ঝাড়খন্ড সীমানায় হওয়ায় সীমান্তবর্তী এলাকায় গুলিতে নজরদারি বাড়ানো হচ্ছে। ঝাড়খন্ডের দুষ্কৃতীদের এই ঘটনার পেছনে জড়িত থাকার বিষয়টি পুলিশকে উড়িয়ে দিচ্ছে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.